ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর পোরশায় ২০২৬-২০২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারি উদ্যোগে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। 

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার নিতপুর এলএসডিতে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (গামা), ১ নম্বর নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা যাতে হয়রানি ছাড়াই সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে।

তারা আরও বলেন, আমন মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহের ফলে একদিকে যেমন খাদ্য মজুত বাড়বে, অন্যদিকে কৃষকরাও তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পোরশায় ২০২৬-২০২৭ মৌসুমের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পোরশায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x