ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

কোন ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না বলে মন্তব্য করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও ফ্যাসিবাদী শাসন কায়েমের স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দলমত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপি তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এসব বলেন। 

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস মোড়সহ উপজেলার মোক্তারপুর, জামালপুর, বাহাদুরসাদী, জাঙ্গালীয়া, বক্তারপুর, তুমলিয়া ও নাগরী ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচী শুরু করে। সোমবার রাত পর্যন্ত এ অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, সাবেক সহ সভাপতি ইনজামুল হক জাকির, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পনির খন্দকার, পৌর যুবদলের আহবায়ক কায়েস ইসলাম রনি, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পাপ্পু মীর, সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক হাসিবুল হাসান শান্ত, সদস্য সচিব হিমেল খান, জাঙ্গালিয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপি'র সভাপতি নেছার উদ্দিন নুহু ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা, বক্তারপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাইম, মোক্তারপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ, জামালপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ দেওয়ান, বাহাদুরসাদীতে ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শওকত আলী মেম্বার, তুমলিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ আকন্দ, নাগরীতে ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পথসভা ও প্রতিবাদ মিছিলে অংশ নেয়। সোমবার রাত পর্যন্ত এ অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x