বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), ঈদগাঁও উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে দি কান্ট্রি ট্রুড পত্রিকার প্রতিনিধি মো.রেজাউল করিমকে ও দৈনিক কালের সমাজের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক শেফাইল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অনুমোদনের জন্য তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছে জেলা শাখা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটির অনুমোদনক্রমে এ প্রস্তাবিত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ সভাপতি এম শফিউল আলম আজাদ ও সায়মন সরওয়ার কায়েম, সহ সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক বশিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার উদ্দিন শরিফ, দপ্তর সম্পাদক আলা উদ্দিন, যুব ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম ছরওয়ার শিফা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আশফাক উদ্দীন আরফাত, মনছুর আলম ও রাশেদুল আমিন চৌধুরী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ঈদগাঁও উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।
মতামত