ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

৪৮ ঘণ্টার অবরোধ ঘিরে নিরাপত্তা জোরদার, প্রথম দিনে যানবাহন চলাচল স্বাভাবিক

 ২৯ নভেম্বর ২০২৬     নিষিদ্ধ সংগঠনের ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ যৌথ বাহিনী। অবরোধের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় মাঠে সতর্ক অবস্থানে দেখা গেছে বিজিবি,র‍্যাব আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

অবরোধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও পরিস্থিতির ওপর নজরদারি করছে বলে জানা গেছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক আলোচনা এবং ডিসেম্বরকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রাজধানী ঢাকার চিত্র (ডিএমপি সূত্র)

গ্রেপ্তার: শনিবার (২৮ নভেম্বর) দিন ও রাতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪৫ জন নেতাকর্মী রয়েছেন।  

মামলা: একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৪১টি মামলা দায়ের করা হয়েছে।  

উদ্ধারকৃত সরঞ্জাম: অভিযানকালে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।  

এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ঢাকা ও গোপালগঞ্জসহ দেশের ৭টি জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

২৯ ডিসেম্বর থেকে ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জনজীবন স্বাভাবিক রাখা এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

৪৮ ঘণ্টার অবরোধ ঘিরে নিরাপত্তা জোরদার, প্রথম দিনে যানবাহন চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x