ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আবার বুকের রক্ত ঢেলে দিবো ---আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী এম.পি।

‎আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, গত ১৬-১৭ বছর যারা মানুষকে হত্যা করেছিল গুম করেছিল, হত্যা-গুম করে হাজার হাজার কোটি টাকা লুট করে পালিয়ে গিয়েছিল, তারা আবার স্বপ্ন দেখছে কখনো উড়াল দিয়ে কখনো মাটির নীচ দিয়ে তারা নাকি এদেশে আবার ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা কি সেটা হতে দিব?

‎আমরা যতদিন জিয়ার সৈনিক একজন বেঁচে আছি, আমাদের দেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে হত্যা ঘুম চালিয়েছে আমরা বেঁচে থাকতে তা কখনোই হতে দেবো না। এদেশের মানুষ শান্তি প্রিয় মানুষ আমরা ১৭ টা বছর তাদের নির্মম নিষ্ঠুর আচরণ দেখেছি। আমরা অনেক মায়ের বুক খালি হতে দেখেছি। কিন্তু আজকে তারা আবার স্বপ্ন দেখছে তারা নাকি একটি এলাকা স্বাধীন করে ফেলেছে। তাহলে সেখানে আসছেন না কেন? আসেন আমরা তো চাচ্ছি আপনি আসেন। জিয়ার সৈনিক একজন বেঁচে থাকতে কোনোভাবেই আমরা আপনাকে মেনে নেব না। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ শ্রমিক জনতা যাদেরকে আপনারা হত্যা গুমের স্বীকার করেছেন, মিথ্যা মামলা দিয়ে যাদেরকে জর্জরিত করেছেন। তারা আপনাদেরকে ছেড়ে দেবে না। 

‎জনগণের ভালোবাসা, আস্থা বিশ্বাস নিয়ে আমরা সরকার গঠন করেছি, তাই জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আবার বুকের রক্ত ঢেলে দিবো, কিন্তু কোন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে দিব না।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরল উপজেলা শাখার আয়োজনে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। 

‎রবিবার (২৯ নভেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুরের বিরল পৌরশহরের বকুলতলা মোড়ে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী ও সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা।

‎অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহ-সভাপতি আসাদুল হক হীরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হায়দার আলী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুবদলের যুগ্মআহ্বায়ক রোস্তম আলী, জাহিদ হাসান বুলেট, মোমিনুর ইসলাম, যুবনেতা খায়রুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান,  ০৩ নং ধামইর ইউনিয়ন বিএনপির সভাপতি লাইছুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, ০৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রবি, ০২ নং ফরক্কাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ১১নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদলের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক জালাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রুবেল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, পৌরছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল ইসলাম, ১০ নং রাণীপুকুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি পারুল বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আবার বুকের রক্ত ঢেলে দিবো ---আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী এম.পি।

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x