ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫

‎গাজীপুরে যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালককে অপহরণের পর গজারি বনে নিয়ে হত্যার ঘটনায় রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। একই সঙ্গে ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

‎রোববার (২৯ নভেম্বর) পিবিআই গাজীপুর জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎নিহত অটোরিকশাচালকের নাম জাহিদ রহমান (২০)। তিনি গাজীপুরের শ্রীপুর এলাকার বাসিন্দা। পিবিআইয়ের তথ্য অনুযায়ী, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমতাজ আলী ইমন (২৫), মো. হাবিবুর রহমান (২৭), মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), মো. জাহাঙ্গীর ফকির (৪২) এবং ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)। তাঁরা গাজীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

‎পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ নভেম্বর রাতে জাহিদ রহমান তাঁর অটোরিকশা নিয়ে গাজীপুরের কাপাসিয়া থানাধীন এলাকা থেকে যাত্রী নিয়ে লতিফপুর-গোসিংগার দিকে রওনা হন। পরে রাতে তিনি আর বাড়িতে ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ২৬ নভেম্বর সকালে শ্রীপুর থানাধীন সাতখামার পশ্চিমপাড়ার বন বিভাগের গজারি বাগানের জঙ্গল থেকে হাত-পা, মুখ ও গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন হলে ২৮ নভেম্বর পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার মো. রকিবুল আক্তারের তত্ত্বাবধানে তদন্ত শুরু করে। মামলাটির তদন্তভার গ্রহণ করেন পিবিআই গাজীপুরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফিরোজ উদ্দিন।

‎তদন্তে জানা যায়, গ্রেপ্তার আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক জাহিদ রহমানকে টার্গেট করেন। তাঁকে অপহরণ করে গজারি বনের নির্জন স্থানে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা। পরবর্তী সময়ে অটোরিকশার বিভিন্ন অংশ বিক্রির জন্য নিজেদের মধ্যে যোগাযোগ করেন আসামিরা।

‎পিবিআই জানায়, গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত অটোরিকশার খণ্ডিত অংশ ও নগদ টাকাসহ মোট ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

‎

‎পিবিআই গাজীপুর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, একজন নিরীহ অটোরিকশাচালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও পরিকল্পিত। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পিবিআই কাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

‎যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x