মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কক্সবাজারে অসহায়, দরিদ্র ও এতিম শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্টার ক্লাব।
রবিবার (২৯ নভেম্বর ২০২৬) কক্সবাজারের সমিতি পাড়া ইসলামিক রিসার্চ সেন্টারে সংগঠনটির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফরিদুল মোস্তফা খান, চেয়ারম্যান সাইফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, চিকিৎসাবিষয়ক সম্পাদক আব্দুল আমিন ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় এলাকাবাসী এবং সহযোগী সংগঠন তরুণ আলো যুব সংঘ, কক্সবাজার ফ্রেন্ডস ক্লাব, ইয়েস বাংলাদেশ ও ফাইডো বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্টার ক্লাবের উপদেষ্টা ফরিদুল মোস্তফা খান বলেন, “একজন মানুষ অন্য মানুষের দুঃখ-কষ্ট দূর করতে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন,এটাই আমাদের সবার মানবিক দায়িত্ব। মানুষের বিপদে ও প্রয়োজনে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।”
সংগঠনের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, “আমাদের এই দায়িত্ববোধ আগামী প্রজন্মের মাঝেও ছড়িয়ে দিতে হবে। যাতে তারা ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়াতে শেখে এবং মানবিকতার চর্চা করে।”
পরে উপস্থিত অতিথিরা অসহায়, দরিদ্র ও এতিম শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মতামত