ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বরগুনার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানে তার নামে ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। 

দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর ২০২৬ তারিখে কার্যালয়টির সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলা নং-০২ দায়ের করেন। পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের অনুসন্ধান নথি নং-০১০/২৫-এর ভিত্তিতে প্রাপ্ত তথ্য-প্রমাণের আলোকে মামলাটি করা হয়।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত মো. জাহাঙ্গীর কবিরের মোট আয়ের পরিমাণ ২ কোটি ৯০ লাখ ৭৯ হাজার ৩৮০ টাকা। এর বিপরীতে পারিবারিক ও অন্যান্য ব্যয় দেখানো হয়েছে ৩৫ লাখ ৪ হাজার ৭৫৭ টাকা। ব্যয় বাদে তার বৈধ সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৬২৩ টাকা।

অন্যদিকে, অনুসন্ধানে তার নিজ ভোগদখলে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য পাওয়া গেছে ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৯৯২ টাকা। বৈধ সঞ্চয়ের সঙ্গে সম্পদের মূল্য তুলনা করে দুদক ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকার সম্পদকে জ্ঞাত আয়বহির্ভূত ও অসংগতিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

অনুসন্ধানসংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, এসব সম্পদ অর্জনের পক্ষে অভিযুক্ত ব্যক্তি প্রয়োজনীয় রেকর্ডপত্র ও গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি। প্রাথমিক অনুসন্ধানে সম্পদ অর্জনের সঙ্গে তার বৈধ আয়ের অসংগতি পাওয়ায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় এসেছে দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী। এর মধ্যে পটুয়াখালী এলজিইডিতে অভিযান, পটুয়াখালী সদর ও দুমকিতে ত্রাণসংক্রান্ত অনিয়মের অভিযোগে অভিযান এবং সর্বশেষ বরগুনার আমতলী পৌরসভার এক প্রকৌশলীকে ঘুষের ১ লাখ টাকাসহ হাতেনাতে আটকের ঘটনা উল্লেখযোগ্য।

পরপর এসব অভিযান ও মামলার কারণে পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতিবিরোধী তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, দুদকের এমন সক্রিয়তা অব্যাহত থাকলে সরকারি অর্থের অপচয়, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বরগুনার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x