ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মেহেরপুরের মুজিবনগরে মাদকদ্রব্যসহ গ্রেফতার (১)

মেহেরপুরের মুজিবনগরে   অবৈধ মাদকসহ মো: লিখন মিয়া(২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্প।

রোববার ভোররাতে মুজিবনগর উপজেলার দারিয়াপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে  মাদকসহ তাকে আটক করা হয়।

গ্রেফতার লিখন মিয়া মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামের মোঃ শওকত আলীর ছেলে।

রোববার সকাল ৮ টা ১০ মিনিট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিপিসি-৩, মেহেরপুর, এসআরবি-১২ এর কোম্পানী কমান্ডার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে এসআরবি-১২ এর সিপিসি-৩, মেহেরপুরের একটি চৌকষ দল মেহেরপুরের  মুজিবনগর উপজেলার দারিয়াপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।এসময় ৯২ (বিরানব্বই) বোতল অবৈধ আমদানি নিষিদ্ধ কোডিনযুক্ত সাসপেনশন ( যার মধ্যে Apcores Cough Syrup ৪৯ বোতল এবং ESkuf Cough Syrup ৪৩ বোতল)সহ মোঃ লিখন মিয়াকে গ্রেফতার করা হয়।

 প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।এছাড়াও সে নিজ এলাকা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদকের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে।

কোম্পানী কমান্ডার মোঃ ফাহাদুজ্জামান আকন্দ জানান, গ্রেফতার লিখন মিয়ার বিরুদ্ধে  ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৪ (গ)/৪১ ধারায় মামলা দিয়ে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেহেরপুরের মুজিবনগরে মাদকদ্রব্যসহ গ্রেফতার (১)

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x