নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কবির আহমেদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ এর মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি।
কবির আহমেদ সংবাদ কর্মী রুদ্রকে জনান, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে তিনি ক্ষোভ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে কারা এ অপপ্রচারের সঙ্গে জড়িত এবং কী বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এব বিষয়ে রায়পুরা উপজেলায় বি এন পি সমর্থক মোঃ আয়নল মিয়া বলেন করি আহমেদ একজন সত ও নিষ্ঠাবান মানুষ তার বিরোদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা মিথ্যা ও বানোয়াট যার কোন ভিত্তি নেই। তাই প্রকৃত অপরাধী কে খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টন্ত মুলক শান্তির আওতায় আনা উচিত বলে মনে করেন তিনি।
বিশেষজ্ঞদের মতামত: সামাজিক যোগাযোগমাধ্যমে কবির হোসেনের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বিশেষজ্ঞরা মনে করেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা অভিযোগ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি।
মতামত