ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুড়িগ্রামের অবহেলিত জগমনের চরের ধরলার ভাঙন রোধ ও যোগাযোগ উন্নয়নের আশ্বাস

​কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের অবহেলিত জগমনের চরের মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জগমনের চর ফ্রেন্ডশিপ স্কুল  মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান এবং জেলা ওলামা দলের আহ্বায়ক ডেন্টিস্ট মোঃ ফজলুল হক।

​মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা চরাঞ্চলের দীর্ঘদিনের নানা সংকট ও দুর্ভোগের কথা তুলে ধরেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি, যাতায়াতের অনুন্নত অবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং সরকারি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

​প্রধান অতিথির বক্তব্যে সোহেল হোসনাইন কায়কোবাদ চরাঞ্চলের মানুষের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সরকারি সুযোগগুলো যেন চরের মানুষ সহজে পান, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

​সভায় আরও উপস্থিত ছিলেন জগমনের চর ফ্রেন্ডশিপ স্কুলের সভাপতি মোঃ কাশেম আলী, ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক বাবু আর্মি। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাবর আলী, বক্কর আলী ও আমির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, জগমনের চরের মানুষের দীর্ঘদিনের কষ্ট, বঞ্চনা আর সমস্যার কথা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। চরাঞ্চলে বসবাস করে প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা কতটা কঠিন, তা আমি খুব কাছ থেকে বুঝি।

​বর্ষা এলেই ধরলা নদীভাঙনের আতঙ্ক আপনাদের রাতের ঘুম কেড়ে নেয়। বাপ-দাদার ভিটেমাটি, আবাদি জমি হারানোর যে বেদনা, তা ভাষায় প্রকাশ করা যায় না। নদীভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আমি দ্রুত কথা বলব এবং অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার চেষ্টা করব।

​যাতায়াতের অনুন্নত অবস্থার কারণে অসুস্থ রোগী বা স্কুলগামী শিশুদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা লাঘবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি। পাশাপাশি আমাদের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা এবং চরের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও সহায়তা যেন কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি জগমনের চরের মানুষের কাছে জেলা পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আমরা সেই ব্যবস্থা করব।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম 

০১৭১৮৬৮৫৪০৮

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের অবহেলিত জগমনের চরের ধরলার ভাঙন রোধ ও যোগাযোগ উন্নয়নের আশ্বাস

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x