ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ইসলামাবাদে বসতঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে মাগরিব নামাজ পরবর্তী সময়ে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্য দের জিম্মি করে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ৫/৭ জনের একটি ডাকাত দল। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ইসলামাবাদ গজালিয়া রাজঘাটের মোস্তাক আহমেদের ছেলে মুমিনুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। 

‎ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মাগরিবের সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলতেই ডাকাত দলের সদস্যরা মুস্তাক আহমেদকে মুখ চেপে ধরে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তার স্ত্রী কামরুন্নাহার চিৎকার করার চেষ্টা করলে তাকেও অস্ত্রের ভয় দেখানো হয়। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে তাদের কানে থাকা দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

‎কামরুন্নাহার জানান, ডাকাতরা তার কানের দুল ও সন্তানদের স্ত্রীদের স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাত দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে হালকা আঘাত লাগে। ঘটনার সময় তারা চরম আতঙ্কের মধ্যে ছিলেন। 

‎বাড়ির মালিক মুমিনুল হক জানান, মাগরিবের সময় হঠাৎ একদল লোক ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাঁর বাবা-মাকে জিম্মি করে। এসময় পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। ডাকাতদের এমন আকস্মিক হামলায় পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।

‎স্থানীয় মেম্বার জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন, রাজঘাট এলাকায় বসতঘরে ডাকাতির ঘটনাটি তাঁকে জানানো হয়। এ ধরনের ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

‎ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, ডাকাতির ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। এ বিষয়ে কেউ তাঁকে কিছু জানাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইসলামাবাদে বসতঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x