কুমিল্লার লালমাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর,২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ছিল “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. মাহবুবুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, বাগমারা কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার শিউলি সুলতানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান মজুমদার রকেট, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয় এবং কুমিল্লা জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. আনোয়ার উল্লাহ বিএসসি, লালমাই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও লালমাই থিয়েটারের সভাপতি সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডেইরি ফার্মের উদ্যোক্তা, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, পশু-পাখির রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি খামারিদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং প্রাণিজ পণ্যের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
মতামত