ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের ফেরায় কেন উচ্ছ্বসিত ইসরায়েল

বিবাহবহির্ভূত সম্পর্কের কেলেঙ্কারিতে পদত্যাগের ১১ দিন পর চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্ট পদে ফিরেছেন জেনসেন হুয়াং। সোমবার তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। ইসরায়েলের প্রযুক্তি খাত ও অর্থনীতিতে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণেই দেশটির নেতাদের এই উচ্ছ্বাস। 

হুয়াং একসময় ইসরায়েলকে এনভিডিয়ার ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছিলেন। নেতানিয়াহুর মতে, ইসরায়েলের প্রযুক্তি খাতের সঙ্গে এনভিডিয়ার অংশীদারত্ব উভয় পক্ষকে ব্যাপকভাবে লাভবান করেছে। গত ১২ নভেম্বর হুয়াংয়ের পদত্যাগের খবরে তেল আবিবের শেয়ারবাজারে সাময়িক অস্থিরতা দেখা দিয়েছিল। ইসরায়েলের অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। 

প্রায় ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের এনভিডিয়া বিশ্বের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন কাজে এসব চিপ ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলেই এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম রয়েছে। দেশটির সাতটি গবেষণাকেন্দ্রে প্রতিষ্ঠানটির ছয় হাজার কর্মী কাজ করেন। এ ছাড়া ১০ হাজার কর্মীর কাজের সুযোগ রেখে নতুন একটি গবেষণা ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে পৌঁছানোর ক্ষেত্রে এনভিডিয়ার বড় ভূমিকা থাকবে। গত জানুয়ারিতে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটি ইসরায়েলকে প্রায় ১২৯ কোটি ডলার কর দিয়েছে। কিছু হিসাব অনুযায়ী, চলতি বছর ইসরায়েলের মোট কর রাজস্বের প্রায় ৩ শতাংশ আসতে পারে এনভিডিয়া থেকে। 

অন্যদিকে, এনভিডিয়ার সাফল্যেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২০ সালের এপ্রিলে প্রায় ৭০০ কোটি ডলারে ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান মেলানক্স কিনে নেয় এনভিডিয়া। প্রতিষ্ঠানটি কম্পিউটারগুলোর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের প্রযুক্তি তৈরি করে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে মেলানক্সের প্রযুক্তিনির্ভর নেটওয়ার্কিং ব্যবসা থেকে এনভিডিয়া ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে। এটি ওই প্রান্তিকে এনভিডিয়ার মোট আয়ের প্রায় ১৮ শতাংশ। 

তবে গাজা যুদ্ধে এনভিডিয়ার ভূমিকা নিয়েও সমালোচনা রয়েছে। আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির এক পর্যালোচনায় বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এনভিডিয়ার জেটসন কার্ড ও ডিজিএক্সসহ বিভিন্ন এআই পণ্য ব্যবহার করছে। এর পরিপ্রেক্ষিতে গাজায় যুদ্ধাপরাধে এনভিডিয়ার সম্ভাব্য সম্পৃক্ততার প্রশ্ন তুলেছে সংগঠনটি।

বিষয় : ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু এনভিডিয়া জেনসেন হুয়াং ডোনাল্ড ট্রাম্প আইজ্যাক হার্জোগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের ফেরায় কেন উচ্ছ্বসিত ইসরায়েল

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x