ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

স্বপ্ন ডাকপিয়ন



স্বপ্ন ডাকপিয়ন
অলংকরণ: সব্যসাচী চাকমা

আমি একজন স্বপ্ন ডাকপিয়ন হতে চাই। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, তখন আমি নানা রঙের স্বপ্ন নিয়ে সবার কাছে যাব। আমার কাছে সুন্দর সুন্দর স্বপ্ন থাকবে। কেউ ভয় পেলে তার ভয় মুছে দেব। খুশিতে, আনন্দে ভরিয়ে দেব তার স্বপ্ন। যারা সারা দিন কষ্ট পায়, তাদের কাছে আমি সুখের চিঠি পৌঁছে দেব। ভয় পাওয়া শিশুর বালিশের নিচে রেখে দেব সাহসের গল্প। আমার কাজ হবে পৃথিবীজুড়ে রঙিন স্বপ্ন ছড়িয়ে দেওয়া। সকালে সূর্য উঠলে আমি অদৃশ্য হয়ে যাব, কিন্তু স্বপ্নগুলো থেকে যাবে মানুষের মনে। আমার স্বপ্নগুলো ছোট ছোট জাদুর মতো। স্বপ্নগুলো মানুষকে আশার আলো দেখাবে। আমি শিশুদের রঙিন স্বপ্নগুলোকে ছোট ছোট রঙিন বেলুনে ভাসিয়ে দেব। স্বপ্ন ডাকপিয়ন হয়ে আমার একটাই চাওয়া থাকবে—মানুষ হাসবে, ভালো থাকবে, নিজের স্বপ্ন পূরণে উদ্যোগী হবে। তাদের স্বপ্নগুলো একদিন নিষ্পাপ ফুল হয়ে জন্ম নেবে।

মানুষ হাসতে শিখবে। ভুলে যাবে কান্না। যাদের জীবনে এতই কষ্ট, তাদের কাছে প্রশ্ন থাকবে, তোমরা কি কেঁদে তোমাদের জীবনটাকে ভাসাতে চাও, নাকি একটু মলিন মুখে হাসতে চাও?

চলো, ওড়াই খুশি।

লেখক: শিক্ষার্থী, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ

বিষয় : আমরা সবাই রাজা কিআ আরও কিআ পাঠকের লেখা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


স্বপ্ন ডাকপিয়ন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

আমি একজন স্বপ্ন ডাকপিয়ন হতে চাই। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, তখন আমি নানা রঙের স্বপ্ন নিয়ে সবার কাছে যাব। আমার কাছে সুন্দর সুন্দর স্বপ্ন থাকবে। কেউ ভয় পেলে তার ভয় মুছে দেব। খুশিতে, আনন্দে ভরিয়ে দেব তার স্বপ্ন। যারা সারা দিন কষ্ট পায়, তাদের কাছে আমি সুখের চিঠি পৌঁছে দেব। ভয় পাওয়া শিশুর বালিশের নিচে রেখে দেব সাহসের গল্প। আমার কাজ হবে পৃথিবীজুড়ে রঙিন স্বপ্ন ছড়িয়ে দেওয়া। সকালে সূর্য উঠলে আমি অদৃশ্য হয়ে যাব, কিন্তু স্বপ্নগুলো থেকে যাবে মানুষের মনে। আমার স্বপ্নগুলো ছোট ছোট জাদুর মতো। স্বপ্নগুলো মানুষকে আশার আলো দেখাবে। আমি শিশুদের রঙিন স্বপ্নগুলোকে ছোট ছোট রঙিন বেলুনে ভাসিয়ে দেব। স্বপ্ন ডাকপিয়ন হয়ে আমার একটাই চাওয়া থাকবে—মানুষ হাসবে, ভালো থাকবে, নিজের স্বপ্ন পূরণে উদ্যোগী হবে। তাদের স্বপ্নগুলো একদিন নিষ্পাপ ফুল হয়ে জন্ম নেবে।

মানুষ হাসতে শিখবে। ভুলে যাবে কান্না। যাদের জীবনে এতই কষ্ট, তাদের কাছে প্রশ্ন থাকবে, তোমরা কি কেঁদে তোমাদের জীবনটাকে ভাসাতে চাও, নাকি একটু মলিন মুখে হাসতে চাও?

চলো, ওড়াই খুশি।

লেখক: শিক্ষার্থী, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ


দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
স্বপ্ন ডাকপিয়ন
0:00 0:00
1.0x