ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফিলিস্তিনিদের ওপর নজরদারি ও ইসরায়েলি বিমান হামলায় জড়িত প্রযুক্তি জায়ান্টরা

ফিলিস্তিনিদের ওপর নজরদারি এবং অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলার লক্ষ্য নির্ধারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সরাসরি জড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের সামরিক কার্যক্রমে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও প্যালান্টিরের প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

২০২৪ সালের জানুয়ারিতে যুদ্ধসংক্রান্ত কার্যক্রমে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের চুক্তি করে প্যালান্টির। ২০২৫ সালের জুলাইয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানেজে জানান, প্রতিষ্ঠানটি ইসরায়েলি বাহিনীকে অপরাধের পূর্বাভাসভিত্তিক পুলিশি প্রযুক্তি ও এআই ব্যবস্থা দিয়েছে বলে যৌক্তিক ভিত্তি রয়েছে। তবে যুদ্ধাপরাধে সহায়তা ও হামলার লক্ষ্য নির্ধারণের দুটি এআই ব্যবস্থা তৈরির অভিযোগ অস্বীকার করেছে প্যালান্টির।

অন্যদিকে, ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’-এর আওতায় ইসরায়েলি বাহিনীকে মুখমণ্ডল শনাক্তকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি দিচ্ছে গুগল ও অ্যামাজন। অ্যামাজনের ক্লাউডে ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি আপলোডের খবরও এসেছে। এ ছাড়া মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউডে ফিলিস্তিনিদের আড়ি পাতা বিপুল ফোনালাপ সংরক্ষণের তথ্য পাওয়া গেছে, যা প্রাণঘাতী বিমান হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। ফাঁস হওয়া নথি অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে মাইক্রোসফটের মাধ্যমে ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহার শুরু করে ইসরায়েলি বাহিনী, যা গাজা যুদ্ধ শুরুর পর ২০ গুণ বেড়েছে।

ডিজিটাল অধিকার সংগঠন সেভেনআমলেহের জালাল আবুখাতের জানান, পূর্ব জেরুজালেম ও হেবরনে তল্লাশিচৌকি এবং সড়কের ক্যামেরায় প্রতিনিয়ত ফিলিস্তিনিদের ছবি তোলা হচ্ছে। তার দাবি, ২০২৫ সালে নেদারল্যান্ডসের একটি সার্ভারে ২০ কোটি ঘণ্টার অডিও রেকর্ডিংয়ের তথ্য সামনে আসে। এদিকে অর্থনীতিবিদদের মতে, এনভিডিয়ার দেওয়া কর ইসরায়েলের বাজেট ঘাটতি কমাতে সহায়তা করেছে।

ড্রপ সাইট নিউজের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর বর্তমান ও সাবেক প্রায় ১ হাজার ৪০০ সদস্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত, যাদের ৯০০ জনই সাইবার যুদ্ধবিষয়ক ইউনিট ৮২০০-এর সদস্য। এ নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর নজরদারির বিষয়টি তারা তদন্ত করেছে এবং তদারকি জোরদারের পদক্ষেপ নিচ্ছে। অ্যামাজন বলেছে, গ্রাহকেরা তাদের প্রযুক্তি দিয়ে কী কাজ করেন, তা তারা দেখতে পায় না। আর ওপেনএআই জানিয়েছে, ইসরায়েলের সামরিক বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো চুক্তি নেই এবং মাইক্রোসফট কাদের সঙ্গে অ্যাজুরের চুক্তি করে, তাও তাদের নিয়ন্ত্রণে নেই।

বিষয় : ফিলিস্তিনিদের ওপর নজরদারি ইসরায়েল বিমান হামলা গুগল অ্যামাজন মাইক্রোসফট প্যালান্টির

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনিদের ওপর নজরদারি ও ইসরায়েলি বিমান হামলায় জড়িত প্রযুক্তি জায়ান্টরা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x