কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান
আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস্ সুন্নাহ হ্নীলার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষ দস্তারবন্দী মহাসম্মেলন-২০২৬।
বুধবার (২৫ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই দিনব্যাপী এ মহাসম্মেলন জামিয়ার নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের সম্মানিত ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
শতবর্ষ দস্তারবন্দী মহাসম্মেলনকে কেন্দ্র করে ধর্মীয় শিক্ষা, দ্বীনি ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধের চর্চায় এক মিলনমেলায় পরিণত হবে জামিয়া প্রাঙ্গণ—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্মেলনের আমন্ত্রণবার্তায় বাম পাশে লেখা হয়েছে, ‘আপনাদের আগমনে আমরা আনন্দিত’। অন্যদিকে ডান পাশে আরবি ভাষায় লেখা রয়েছে, ‘أشرفتنا حضوركم أيها الضيوف’, যার অর্থ—‘হে সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের উপস্থিতি আমাদের সম্মানিত করেছে।’
**সম্মেলনের বিস্তারিত:**
প্রতিষ্ঠান: আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস্ সুন্নাহ হ্নীলা।
অনুষ্ঠান: শতবর্ষ দস্তারবন্দী মহাসম্মেলন-২০২৬।
তারিখ: ২৫–২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ।
হিজরি: ১৪–১৫ জমাদাল উখরা ১৪৪৮।
বাংলা: ১০–১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ।
স্থান: জামিয়া প্রাঙ্গণ, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
দ্বীনি শিক্ষার ঐতিহ্য ও শতবর্ষের পথচলাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ মহাসম্মেলন সফল ও সার্থক হোক—এ প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
মতামত