কক্সবাজারের ঈদগাঁও থানার নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে সদর ইউনিয়নের কালিরছড়া এলাকায় ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ।
২৫ নভেম্বর (বুধবার) ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি শিফাতুল মাজদা'রের নেতৃত্বে পরিচালিত টহল কার্যক্রমে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে এলাকার বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ,নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করা হয়।
এমন আধুনিক প্রযুক্তিনির্ভর টহল কার্যক্রমের মাধ্যমে অপরাধ প্রতিরোধ,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।
মতামত