ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মিরাশানী পলিটেকনিক একাডেমিতে প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে বিদায়ী সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাশানী পলিটেকনিক একাডেমিতে বিদায়ী প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা ও অফিস সহকারী মো. মনিরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালনা কমিটির সভাপতি মো. রেহান উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির সাবেক প্রধান শিক্ষক মো. মুহছিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু নোমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির ‘ক’ শাখার শিক্ষার্থী আমির হামজা। গীতা পাঠ করেন সপ্তম শ্রেণির ‘গ’ বিভাগের শিক্ষার্থী চৈতি। বিদায়ী শিক্ষকদের উদ্দেশে মানপত্র পাঠ করেন সপ্তম শ্রেণির ‘ক’ বিভাগের শিক্ষার্থী তানিশা আক্তার। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাব্বি আল জাবেদ, মারুফা বেগম ও তৈয়বুর রহমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন অষ্টম শ্রেণির ‘ক’ বিভাগের রোহায়দা খান, ষষ্ঠ শ্রেণির ‘খ’ বিভাগের সিদরাতুল মুনতাহা এবং নবম শ্রেণির ‘ক’ বিভাগের তৌসিফ আহমেদ।

প্রাক্তন শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রভাষক ইয়াহিয়া আলী, অত্র একাডেমির প্রাক্তন শিক্ষার্থী; ইকতিয়ার হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তা; দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান মিন্টু, মর্তুজা বশির আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফার বড় ছেলে রাজিফুল হাসান বাপ্পী।

বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করেন। বক্তব্যের শুরুতে তিনি একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ রোকন উদ্দিনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ১৯৪৮ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। একই সঙ্গে একাডেমির জন্য জায়গা-জমি দিয়ে সহযোগিতা করা গ্রামের মুরুব্বিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, ১৯৭৬ সালে ষষ্ঠ শ্রেণিতে এই একাডেমিতে ভর্তি হন। প্রাথমিক শিক্ষাও তিনি এখান থেকেই গ্রহণ করেন। পরবর্তী সময়ে এ একাডেমিতে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে সহকারী প্রধান শিক্ষক এবং ২০১২ সালের ১৩ জুন প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, একাডেমির উন্নয়ন ও অগ্রগতির জন্য এমন কোনো কাজ নেই, যা তিনি করার চেষ্টা করেননি। শিক্ষকদের উদ্দেশে তিনি প্রায়ই বলতেন, প্রতিদিন শ্রেণিকক্ষে প্রবেশের পর নিজেকে প্রশ্ন করতে হবে-আজ শিক্ষার্থীদের কী শেখালাম আজকে নতুন কি শিখলো!

তিনি আরও বলেন, মিরাশানী পলিটেকনিক একাডেমি আজ যে সুনাম অর্জন করেছে, তার পেছনে রয়েছে অনেকের শ্রম, ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টা। একাডেমির অতীত অবস্থা থেকে বর্তমান অবকাঠামোগত উন্নয়ন পর্যন্ত বিভিন্ন স্মৃতি তুলে ধরেন তিনি।

বর্তমান অবস্থার কথা উল্লেখ করে বিদায়ী প্রধান শিক্ষক বলেন, একাডেমিতে এখন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অবকাঠামো রয়েছে। এখন ভালো ফলাফল অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার বিষয়ে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি একাডেমির প্রয়োজনে ভবিষ্যতেও সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

অন্যদিকে, বিদায়ী অফিস সহকারী মো. মনিরুল ইসলাম তাঁর ৪৪ বছর ৫ মাসের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা ছিল না; বরং সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সব কাজ সম্পন্ন করার চেষ্টা করেছেন। পুরো কর্মজীবনে মাত্র ৯ দিন ছুটি কাটিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। বক্তব্যের শেষে সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, অত্র একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরিশেষে বিদায়ী শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিরাশানী পলিটেকনিক একাডেমিতে প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x