ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদগাঁওতে সুপারির কদর তুঙ্গে, দাম চড়া

ঈদগাঁওতে সুপারির কদর তুঙ্গে, দাম চড়া

বাঙালির দীর্ঘকালের ঐতিহ্য পান-সুপারি। অভ্যাসগত কারণে বা ভোজন অনুষ্ঠান শেষে কিংবা বাড়িতে অতিথি আপ্যায়নে যেন জুড়ি নেই সুপারি আর মিষ্টি পানের। ঈদগাঁও উপজেলার সর্বত্রই এলাকায় কমবেশি সুপারি উৎপাদন করা হলেও স্থানীয়দের চাহিদা কিন্তু কম নয়।

সুপারি বিক্রেতা সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লায় গাছে গাছে অল্প-স্বল্প সুপারি মিললেও অধিকাংশ সুপারি ভিন্ন এলাকা থেকে ক্রয় করা হয়ে থাকে। স্থানীয় সুপারি এলাকার লোকজনদের মাঝেও সংকুলন হয়না। 

দেখা যায়, কেউ পতিত জমিতে, কেউ বাড়ির আঙিনায়, আবার কেউ জমির সীমানা নির্ধারণ ঠিক রাখতে সারি সারি করে লাগিয়েছেন সুপারি গাছ। চলতি মৌসুমে গাছ থেকে সংগ্রহ করে স্থানীয় বাজারে সুপারি বিক্রি করছেন চাষিরা। ঈদগাঁও বাজারের পানবাজারস্থ পয়েন্টে বিভিন্ন সাইজের সুপারির টালের দৃশ্য চোখে পড়ে। 

ঈদগাঁও বাজারের সাপ্তাহিক হাটবাজার শনি ও মঙ্গলবার ছাড়াও প্রায় প্রতিদিন বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে সুপারি। আকারভেদে বাজারে প্রতি পণ (৮০ পিস) সুপারি বিক্রি হচ্ছে সাড়ে ৩শ, ৪শ, সাড়ে ৪শ এবং ৫শত টাকা দরে। এছাড়া ব্যবসায়ীরা অনেকে খুচরা চাষীদের বাড়ি বাড়ি গিয়ে অল্প দামে কিনে নিচ্ছেন সুপারি।

এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা পাকা সুপারি কিনে মজুত করছেন। তারা কয়েক মাস পর মজা সুপারি হিসেবে অধিক দামে বিক্রি করবেন।

স্থানীয় সুপারি বিক্রেতা আবুল কালাম পেঠান জানান, এলাকা ভিত্তিক সুপারি ছাড়াও রামুর বিভিন্ন স্থান থেকে সুপারি কিনে এনে থাকি নানা দামে। অনেকেই টেকনাফের ঐতিহ্যবাহী সুপারি বলেও বিক্রি করে যাচ্ছেন সুপারি। 

আরেক সুপারি বিক্রেতা, উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা থেকে চড়া নামে সুপারি ক্রয় করার কথাও জানায়।

সাইফুল ইসলাম জানান, ৬৫ হাজার টাকায় মাদ্রাসার পুকুর পাড়ের সুপারি গাছ ডাক নিয়েছি। সুপারি বিক্রি করে আয় ব্যয় কি হচ্ছে তা এখনো সঠিক বলা যাচ্ছেনা।

স্থানীয় এক গৃহবধু জানান, কয়েকটা সুপারি গাছের সুপারি তেমন বিক্রি করা হয়না। বাড়ীতে খাওয়া ও উপহার সরুপ নানা স্থানে পাঠানো হয়। 

সুপারি চাষে যেহেতু বাড়তি ঝামেলা ও খরচ নেই, একবার চারা রোপণ করতে পারলে কয়েক বছর ফল পাওয়া যায় ফলে অনেক টাকা আয় করা সম্ভব। কৃষি অফিস কতৃক সুপারি বাগান করতে স্থানীয়দের উদ্বুদ্ধ করলে ভাল হয়। এমনটাই জানিয়েছেন সচেতন মহল। 

ঈদগাঁও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান জানান, ঈদগাঁও ইউনিয়নে ৩ থেকে ৫ হেক্টর জায়গায় ক্ষুদ্র পরিসরে সুপারির আবাদ হয়ে থাকে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে সুপারির কদর তুঙ্গে, দাম চড়া

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
ঈদগাঁওতে সুপারির কদর তুঙ্গে, দাম চড়া
0:00 0:00
1.0x