বুধবার ২৫ শে নভেম্বর ২০২৬ বিরল উপজেলার করলা মাধববাটি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও বুজরুক বাসুদেবপুর কালিরহাট শ্যামা কালী পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
করলা মাধববাটী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আল মামুনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, উপদেষ্টা রুহুল আমিন, সহ-সভাপতি সাদেক আলী, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মিজানুর রহমান, যুবনেতা ইয়াছিন আলী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশ্বেরুল ইসলাম, অত্র ০৫নং বিরল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রবি, বিরল পৌর-বিএনপি’র সহ-সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও অত্র ০৫নং বিরল ইউনিয়ন বিএনপি’র সভাপতি একেএম আখতারুজ্জামান বাদল, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.আক্কাস, ০১নং ওয়ার্ড সদস্য তছলিম ইসলাম, ০৪নং ওয়ার্ড সদস্য রাফিজুল ইসলাম জুয়েল, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী’সহ ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত