ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিয়ের ১০ দিন পর ইসলামাবাদ সড়ক দূর্ঘটনার প্রাণ হারাল তরুন আলেম

বিয়ের মাত্র ১০ দিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ আলেম মাওলানা সাইফুল ইসলাম। স্বামীর মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েন নববধূ নুরে জান্নাত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ থানার সামনে হানিফ পরিবহন যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। নিহতদের একজন মাওলানা সাইফুল ইসলাম। 

পারিবারিক সূত্র মতে, চলতি মাসের ১৩ নভেম্বর  লামার  ফাঁসিয়াখালীর ফকিরাখোলার মাওলানা রেজাউল করিম ছাবেরের ৬ ছেলের মধ্যে জ্যেষ্ঠ সন্তান সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় পাশের ডুলাহাজারা রংমহলের প্রবাসী আলা উদ্দিনের মেয়ে নুরে জান্নাত হিরুর। জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান শেষে নববধূ বাবার বাড়িতে বেড়াতে যান।

সাইফুল ইসলাম ঈদগাঁও উপজেলার বোয়ালখালী মাদ্রাসায় কর্মরত ছিলেন। মঙ্গলবার কর্মস্থল থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে ঈদগাঁও থানার সামনে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ খবর দুই পরিবারের সদস্য, সহপাঠী ও স্বজনদের বাকরুদ্ধ করে দেয়। একটি মর্মান্তিক দূর্ঘটনা কেড়ে নিলো একটি তাজা প্রাণ। শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। 

নিহতের সহকর্মী বোয়ালখালী মাদ্রাসার শিক্ষক আব্দুল বারী জানান, বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তরুণ আলেম সাইফুল ইসলামের দাফন সম্পন্ন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিয়ের ১০ দিন পর ইসলামাবাদ সড়ক দূর্ঘটনার প্রাণ হারাল তরুন আলেম

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x