ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কুমিল্লার লাকসামে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) লাকসাম স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম। এতে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ রোজী আকতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপাত জাহান, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লায়লী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের উদবাতুল বারী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিপি ওয়াসিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মানু, পৌর বিএনপির সভাপতি আলহাজ মোজির আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন মুশু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাতাবুর রহমান মানিক এবং সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লাকসাম উপজেলা প্যানেল বনাম মনোহরগঞ্জ উপজেলা প্যানেলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচটি ঘিরে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকেরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটানো। পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করা। খেলায় লাকসাম উপজেলা ১ গোলে জয়ী হন।  প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী বলেন, আমি আপনাদের অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছি। লাকসাম মনোহরগঞ্জ স্টেডিয়াম নির্মান করা হবে। আমরা লেখাপড়ার পাশাপাশি  খেলাধূলায় মনোনিবেশ করবো মাদককে না বলবো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x