ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল হোসেন খান

কোন ডক্টর ক্লিনিকে সেবা দিতে পারবে না আগে জনগণের সেবা নিশ্চিত করতে হবে হাসপাতাল পরিদর্শনে এমপি আবুল হোসেন খান

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) পরিদর্শনকালে হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় দালালদের দৌরাত্ম্য বন্ধে হাসপাতালের দুটি পকেট গেট বন্ধ এবং এক কিলোমিটারের মধ্যে অবস্থিত সব বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের দেয়ালে লাগানো বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়। সংসদ সদস্য নির্দেশনা দেন যে, হাসপাতালের এক কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ডায়াগনস্টিক সেন্টার চালু রাখা যাবে না এবং সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক এসব প্রতিষ্ঠানে চেম্বার করতে পারবেন না।

হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজখবর নিয়ে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন আবুল হোসেন খান। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন, ইসিজি ও প্যাথলজি বিভাগের যন্ত্রপাতি দ্রুত সচল ও নতুন সরঞ্জাম সরবরাহের আশ্বাস দেন তিনি। এসব যন্ত্রপাতি চালু হলে স্থানীয় রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যাওয়ার ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করা হয়।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সরকার স্বাস্থ্যসেবার বিষয়ে অত্যন্ত আন্তরিক। সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে এসে যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা ও অনিয়ম বরদাশত করা হবে না এবং হাসপাতালকে দালালমুক্ত করে রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলতে নিয়মিত তদারকি চালানো হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান (শাহিন), সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল হোসেন খান

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x