ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নারী ও কন্যাশিশুর নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে ১০ সুপারিশ

ছবি: সংগৃহীত

নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ, নারীর মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং একটি সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

নারী উন্নয়ন শক্তি (এনইউএস) এবং ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি)-এর যৌথ উদ্যোগে এবং ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস, শিলিডস, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও উইমেন এন্টারপ্রেনার্স ফোরাম বাংলাদেশ-এর সহযোগিতায় আব বুধবার (২৫ নভেম্বর) এনইউএস ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তি (এনইউএস)-এর নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। অনুষ্ঠানের বাংলাদেশে নারী নির্যাতনের বর্তমান অবস্থা ও প্রতিকারের উপায় শিরোনামে মূল বক্তব্য উপস্থাপন করেন ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি)-এর নির্বাহী চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিলিডস-এর যুগ্ম সম্পাদক সেলিনা আখতার, প্রখ্যাত সংগীত শিল্পী সম্পি জামান, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক, গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস-এর ব্যবস্থাপক আব্দুল মোমিন, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রচার সম্পাদকসহ বিভিন্ন নারী অধিকার, মানবাধিকার, উন্নয়ন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, নারী নির্যাতন শুধু একটি সামাজিক সমস্যা নয়; এটি নারীর মৌলিক মানবাধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর সরাসরি আঘাত। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার, কর্মক্ষেত্রে নির্যাতন এবং অনলাইনভিত্তিক যৌন হয়রানিসহ বিভিন্ন ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু আইন প্রণয়ন করলেই নারী নির্যাতন বন্ধ হবে না। আইনের কার্যকর প্রয়োগ, দ্রুত তদন্ত ও বিচার, ভুক্তভোগীর নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা, আইনি সহায়তা এবং অপরাধীর জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার সামাজিক গ্রহণযোগ্যতা ও নীরবতা ভাঙতে হবে।

অনুষ্ঠান থেকে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের কাছে নিম্নোক্ত ১০ দফা সুপারিশমালা তুলে ধরা হয়। সেগুলো হলো—

১. নারী নির্যাতনের প্রতিটি অভিযোগ দ্রুত গ্রহণ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগ গ্রহণে কোনো ধরনের গাফিলতি, হয়রানি বা অনীহা বরদাশত করা যাবে না।

২. ধর্ষণ ও যৌন সহিংসতার মামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। চিকিৎসা পরীক্ষা, ডিএনএ পরীক্ষা ও অন্যান্য বৈজ্ঞানিক আলামত দ্রুত সংগ্রহ ও সংরক্ষণের কার্যকর ব্যবস্থা করতে হবে এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে হবে।

৩. নারী ও কন্যাশিশুর জন্য ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। নির্যাতনের শিকার নারী ও শিশুকে নিরাপদ আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসনের সমন্বিত সুযোগ দিতে হবে।

৪. নারী ও শিশু নির্যাতন মামলার জন্য কার্যকর মামলা পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। মামলার তদন্ত, অভিযোগপত্র, বিচার এবং রায়ের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

৫. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারসংশ্লিষ্ট কর্মকর্তাদের লিঙ্গসংবেদনশীল ও ভুক্তভোগীবান্ধব প্রশিক্ষণ দিতে হবে। নারী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীকে দোষারোপ না করে মর্যাদা, গোপনীয়তা ও নিরাপত্তার সঙ্গে সেবা দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।

৬. ১০৯ জাতীয় হেল্পলাইনসহ নারী ও শিশু সহায়তা সেবার ব্যাপক প্রচারণা ও কার্যকারিতা বাড়াতে হবে। গ্রাম থেকে শহর পর্যন্ত নারী ও কন্যাশিশু যেন সহজে সহায়তা পাওয়ার পথ জানতে পারে, সে জন্য জাতীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে।

৭. কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন ও জনপরিসরে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে অভিযোগ গ্রহণ, তদন্ত ও প্রতিকার প্রদানের কার্যকর ব্যবস্থা রাখতে হবে এবং অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৮. অনলাইন ও প্রযুক্তিনির্ভর নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনলাইনে অনুসরণ করে হয়রানি, যৌন হয়রানি, ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া, ব্ল্যাকমেইল এবং অন্যান্য ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার নিশ্চিত করতে হবে।

৯. নারী নির্যাতনের মূল কারণ প্রতিরোধে দীর্ঘমেয়াদি সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি বৈষম্য, সহিংসতাকে স্বাভাবিক হিসেবে দেখার সামাজিক মানসিকতা এবং বৈষম্যমূলক সামাজিক রীতিনীতি পরিবর্তনে স্কুল, পরিবার, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং পুরুষ ও কিশোরদের সম্পৃক্ত করতে হবে।

১০. সরকার, নাগরিক সমাজ ও নারী সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে মাঠপর্যায়ের নারী সংগঠন ও নাগরিক সমাজের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে নিয়মিত তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ, সেবা-সংযোগ, নীতিগত এডভোকেসি এবং জবাবদিহির কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু নারীদের বিষয় নয়; এটি সমগ্র সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। নারীর নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, অপরাধীদের দায়মুক্তির পথ বন্ধ করা এবং নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুর পাশে দাঁড়ানোর জন্য সরকার, নাগরিক সমাজ, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

‘নির্যাতন নয়, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক, দায়মুক্তির অবসান হোক’, এই প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নারী ও কন্যাশিশুর নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে ১০ সুপারিশ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x