ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া অটোভ্যান চুরির অভিযোগে আটক আসামি সাগর হোসেনকে (২৯) উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। বুধবার ভোরে পুলিশের বিশেষ অভিযানে তাকে পুনরায় উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গাঙ্গুরিয়া হাট এলাকায় অটোভ্যান চুরির অভিযোগে সাগর হোসেনকে আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজনের মারধরের শিকার হলে তাকে চিকিৎসার জন্য পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি পালিয়ে যান। 

ঘটনার পরপরই পোরশা থানা পুলিশের একটি বিশেষ দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে তাকে পুনরায় উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া সাগর হোসেন (২৯) নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল রাওতারা গ্রামের আবুল হোসেনের ছেলে। 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

দ্রুততম সময়ে পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় উদ্ধার করায় পোরশা থানা পুলিশের তৎপরতার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালানো আসামি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x