সুনামগঞ্জের আব্দুস জহুর সুরমা ব্রীজ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে এসআরবি-৯।
মঙ্গলবার রাত ১০.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি -৯ এর এএসপি রুকনুজ্জামানের নেতৃত্বে আব্দুস জহুর সুরমা সেতুতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল নামের এক ইয়াবা ব্যবসায়ী যুবকে আটক করা হয়।
সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের বাসিন্দা।
এসআরবি-৯ এর এএসপি রুকনুজ্জামান জানান, এসআরবি'র গোয়েন্দা নজরদারিতে আগেই ছিল। সিলেট থেকে সিএনজি দিয়ে তাহিরপুর যাওয়ার পথে সুরমা ব্রীজে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রকৃত মাদক ডিলারদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
মতামত