ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুরে আনসার-ভিডিপি'র জব ফেয়ার! ---প্রাণ-আরএফএল গ্রুপে প্রায় ৪৫২ জন তরুণের চাকরি নিশ্চিত

তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবিশ্বাস্য অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

এরই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু করে দিনব্যাপী দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক বিশেষ 'জব ফেয়ার' (চাকরি মেলা) অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জব ফেয়ারের মাধ্যমে রংপুর এবং রাজশাহী রেঞ্জের ১৬টি জেলা থেকে আগত আনসার-ভিডিপি সদস্যদের মধ্য হতে ৪৫২ জনকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান 'প্রাণ-আরএফএল গ্রুপ'-এ ওয়েল্ডিং ০৬জি, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং , অটোমোটিভ মেকানিক্স, ড্রাইভার/ড্রাইভারস হেলপার, সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি নিশ্চিত করা হয়েছে।চাকুরী মেলায় অংশ নেওয়া প্রত্যেকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে উপরোক্ত বিষয়ের উপর সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন।

অনুষ্ঠিত আনসার-ভিডিপির জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান, পিভিএম, পিভিএমএস। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আমানুল বারী, প্রাণ আরএফএল- এর এইচআর প্রতিনিধি প্রমুখ।

অনুষ্ঠিত জব ফের অনুষ্ঠানে ৬৫৫ জন চাকুরী প্রত্যাশী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ৬৫৫ জনের মধ্য থেকে ৪৫২ জনকে চাকুরীর নিশ্চয়তা করা হচ্ছে।

চলতি বছরে পরপর দুটি পর্বে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য যে, ২০২৬ জানুয়ারি হতে অক্টোবর পর্যন্ত আনসার ও ভিডিপি'র দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে মোট ৩১৭ জন প্রশিক্ষণার্থীর ওয়ালটন, সিংগার,প্রাণআরএফএল ও যমুনা গ্রুপে চাকুরীর ব্যবস্হা  হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরে আনসার-ভিডিপি'র জব ফেয়ার! ---প্রাণ-আরএফএল গ্রুপে প্রায় ৪৫২ জন তরুণের চাকরি নিশ্চিত

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x