ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীর শিবপুরে গুলিতে যুবক নিহত, অভিযুক্ত আরেক যুবক

নরসিংদীর শিবপুরে গুলিতে আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর পশ্চিমপাড়া গ্রামের রইস মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলম বংপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীফুলিয়া গ্রামের মৃত মন্তাজ উদ্দিন ওরফে মন্তু মিয়ার ছেলে অনিক (৩০) আলমকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি আলমের ডান কানের পাশে লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও ঘটনার আলামত নিয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত অনিকের বিষয়ে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নরসিংদীর শিবপুরে গুলিতে যুবক নিহত, অভিযুক্ত আরেক যুবক

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে গুলিতে আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর পশ্চিমপাড়া গ্রামের রইস মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলম বংপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীফুলিয়া গ্রামের মৃত মন্তাজ উদ্দিন ওরফে মন্তু মিয়ার ছেলে অনিক (৩০) আলমকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি আলমের ডান কানের পাশে লাগলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও ঘটনার আলামত নিয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত অনিকের বিষয়ে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x