ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভূমি অফিস আমার নিয়ন্ত্রণে দালাল আনোয়ারের দম্ভোক্তি উখিয়ায় দালাল সিন্ডিকেটের কবলে বৃদ্ধের ৮০ হাজার টাকা আত্মসাৎ

বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। হাতে লাঠি, চোখেমুখে অসহায়ত্ব। অথচ নিজের জমির একটি খতিয়ানের জন্য দুই বছর ধরে ঘুরছেন উখিয়ার বড় ইনানী গ্রামের এখলাচুর রহমান (৭৫)। অভিযোগ, খতিয়ান করে দেওয়ার আশ্বাসে তাঁর কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু আজও মেলেনি খতিয়ান। এবার টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের চেষ্টার মুখেও পড়েছেন তিনি।

জালিয়াপালং ইউনিয়নের মৃত জালাল আহমদের ছেলে এখলাচুর রহমানের অভিযোগ, প্রায় দুই বছর আগে উখিয়া ভূমি অফিসে গেলে আনোয়ার নামে এক ব্যক্তি নিজেকে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে দ্রুত খতিয়ান করে দেওয়ার আশ্বাস দেন। পরে ভূমি অফিসের পেছনে উখিয়া বাজার সড়কের একটি কম্পিউটার দোকানে নিয়ে যান তাঁকে।

প্রথমে দেড় লাখ টাকা দাবি করলেও শেষ পর্যন্ত ৮০ হাজার টাকায় চুক্তি হয়। বিভিন্ন কিস্তিতে পুরো টাকা পরিশোধ করেন বৃদ্ধ। এরপর শুরু হয় আজ-কাল করে ঘোরানো। দুই বছরেও হয়নি খতিয়ান।

আরও উদ্বেগজনক বিষয়, আনোয়ারের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর দাবি অনুযায়ী প্রতিটি খতিয়ানের জন্য তিনি ৮০ হাজার টাকা নেন। এমনকি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁর নিয়ন্ত্রণে বলে দাবি করেন তিনি।

প্রশ্ন হচ্ছে, একজন বহিরাগত ব্যক্তি কীভাবে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ন্ত্রণের দাবি করেন? তাঁর সঙ্গে অফিসের কারও যোগসাজশ রয়েছে কি না, তা তদন্তের দাবি রাখে।

উখিয়া ভূমি অফিসের পেছনের মার্কেটের মুন্সি ভেন্ডর ও কম্পিউটার দোকানগুলোকে ঘিরে দীর্ঘদিন ধরে দালাল সিন্ডিকেটের মাধ্যমে ভূমিসেবা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে এসব দালালের যোগসাজশের অভিযোগও উঠছে।

সরকারি ভূমি অফিস কি জনগণের সেবাকেন্দ্র, নাকি ৮০ হাজার টাকার খতিয়ান বাণিজ্যে দালাল সিন্ডিকেটের নিয়ন্ত্রণে?

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভূমি অফিস আমার নিয়ন্ত্রণে দালাল আনোয়ারের দম্ভোক্তি উখিয়ায় দালাল সিন্ডিকেটের কবলে বৃদ্ধের ৮০ হাজার টাকা আত্মসাৎ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x