ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎নাসিরনগর সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে মেম্বার পদে এস.এম ফরহাদ মৃধার প্রার্থীতা ঘোষণা

‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড থেকে মেম্বার (ইউপি সদস্য) পদে প্রার্থীতা ঘোষণা করেছেন তরুণ ব্যবসায়ী ও পরিচিত মুখ এস.এম ফরহাদ মৃধা।

‎সম্প্রতি ওয়ার্ডের সাধারণ ভোটার, মুরুব্বি ও তরুণ সমাজের সঙ্গে মতবিনিময় শেষে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের এই ঘোষণা দেন। তাঁর প্রার্থীতা ঘোষণার পর থেকেই স্থানীয় ভোটার ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

‎প্রার্থীতা ঘোষণাকালে এস.এম ফরহাদ মৃধা বলেন, "০৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে এই ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত, পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। সুখে-দুঃখে সবসময় এলাকাবাসীর পাশে থাকতে চাই।"

‎তিনি আরও জানান, সরকারি সকল সুযোগ-সুবিধা প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের মাঝে সুষম বণ্টন নিশ্চিত করা এবং এলাকার তরুণ সমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করাই হবে তাঁর অন্যতম প্রধান অঙ্গীকার। এ সময় তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‎নাসিরনগর সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে মেম্বার পদে এস.এম ফরহাদ মৃধার প্রার্থীতা ঘোষণা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x