খুলনার কয়রায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস-এর একটি প্রকল্পের কার্যক্রম। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রকল্পের অর্জিত সাফল্য, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং স্থানীয়ভাবে এর ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
জেজেএস-এর প্রকল্প সমন্বয়কারী মো. মামুনার রশীদের সভাপতিত্বে এবং উপজেলা সমন্বয়কারী মো. নাসীর উদ্দীনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আব্দুল্লাহ আল বাকি বলেন, আজ জেজেএস-এর এই প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হচ্ছে। তবে উন্নয়ন কাজের ক্ষেত্রে ‘সমাপ্তি’ মানেই সব কিছুর ইতি নয়, বরং এটি নতুন সম্ভাবনার আরেকটি অধ্যায়। কাগজ-কলমে প্রকল্প শেষ হলেও উপকারভোগীদের জীবনযাত্রায় ও কাজের ধারায় যে ইতিবাচক পরিবর্তন এসেছে, সেটাই আসল সাফল্য।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকা কয়রায় কৃষি, মৎস্য, বাজারব্যবস্থা ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ সবসময়ই কাজের গতি বাড়ায়। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এর সুফল যেন স্থানীয়ভাবে টিকে থাকে এবং উপকারভোগীরা যেন স্বনির্ভর হয়ে উঠতে পারেন সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইস্তিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান এবং সাংবাদিক সদর উদ্দীন আহমেদ ও মো. হুমায়ুন কবির।
এ ছাড়া কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেজেএস প্রকল্পের মার্কেট অ্যান্ড ভ্যালু চেইন অফিসার মো. আব্দুল বাকীসহ সংশ্লিষ্টরা। বক্তারা প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আগামী দিনে উপকূলীয় জনপদের মানুষের টেকসই উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত