ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

৫ ই ডিসেম্বর গাইবান্ধা আসছেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে প্রাক-প্রস্তুতিমূলক সভা

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফরকে সামনে রেখে গোবিন্দগঞ্জে এক প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।

সভায় জানানো হয়, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফর করার কথা রয়েছে। এ সফরে তিনি মরা করতোয়া নদী খনন কাজের উদ্বোধন, রংপুর চিনিকল পরিদর্শন এবং রংপুর ইপিজেডের আনুষ্ঠানিক ঘোষণাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া সফরকালে তিনি জেলার দুটি স্থানে আয়োজিত পথসভায় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবীব প্রিন্স, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ এবং সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লব। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে সফল ও সর্বাঙ্গীণ সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সভায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৫ ই ডিসেম্বর গাইবান্ধা আসছেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে প্রাক-প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x