ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শিক্ষিত প্রজন্মই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ, বীরগঞ্জ সরকারি কলেজের নবীনবরণে এমপি মনজুরুল ইসলাম

শিক্ষাকে জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্মই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। তাই শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার প্রসার এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল কিংবা সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃত শিক্ষা মানুষকে মানবিক, সৎ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে একাদশ, অনার্স ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়; বরং প্রকৃত জ্ঞান অর্জন করে নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জীবনে সফল হতে হলে অধ্যবসায়, কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই।

বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শ্রী সোহাগ বাবু, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. আব্দুল মতিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনোয়ার আহমেদ সিদ্দিকী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি, উপজেলা বিএনপির সদস্য সুবাস দাস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশসহ কলেজের শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানিয়ে তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানানো হয়।

নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। শিক্ষক, অতিথি ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও আন্তরিকতায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিক্ষিত প্রজন্মই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ, বীরগঞ্জ সরকারি কলেজের নবীনবরণে এমপি মনজুরুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x