ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ শহরের সিও বাজারে সড়ক দখল করে বসানো ভ্রাম্যমাণ সবজির দোকান উচ্ছেদ

নওগাঁ শহরের যানজট নিরসন ও সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সিও বাজার এলাকায় সড়কের ওপর বসানো ভ্রাম্যমাণ সবজির দোকানগুলো অপসারণ করেছে জেলা ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ট্রাফিক পুলিশের পরিচালনায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা সিও বাজারে দীর্ঘদিন ধরে সড়কের ওপর ভ্রাম্যমাণ সবজির দোকান বসানো হচ্ছিল। সময়ের সঙ্গে সঙ্গে দোকানগুলো ধীরে ধীরে সড়কের দিকে সম্প্রসারিত হয়ে প্রায় এক-তৃতীয়াংশ জায়গা দখল করে নেয়। এতে ওই এলাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ পথচারীদেরও চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। 

এ পরিস্থিতিতে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং যানজট কমানোর লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ট্রাফিক পুলিশ সড়কের ওপর বসানো ভ্রাম্যমাণ সবজির দোকানগুলো অপসারণ করে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সবজি বিক্রেতাদের সড়কের ওপর দোকান না বসানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

সড়ক সবার চলাচলের জন্য—তাই জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নওগাঁ শহরের সিও বাজারে সড়ক দখল করে বসানো ভ্রাম্যমাণ সবজির দোকান উচ্ছেদ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x