ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২৪ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, প্রাইভেট কারসহ আটক ১, পলাতক ২

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ ব্যাটালিয়নের পৃথক দুটি বিশেষ অভিযানে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করা হয়েছে। অপর অভিযানে ইয়াবাসহ ইঞ্জিনচালিত নৌকা ফেলে দুই ব্যক্তি পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত টেকনাফ পৌরসভার শাপলা চত্বর ও নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে টেকনাফ বাজারসংলগ্ন শাপলা চত্বর এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়।

 পরে সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ঢাকা মেট্রো-খ-১২-৯৪৪৩ নম্বরের একটি সাদা রঙের প্রোটন সাগা প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির পেছনের সিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

ঘটনাস্থল থেকে গাড়ির চালক মো. ইয়াসিন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল আনুমানিক ১০টার দিকে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে নাজিরপাড়া বিওপির বিশেষ টহল দল।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেওয়ার পর সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে দুই সন্দেহভাজন ব্যক্তিকে ইঞ্জিনচালিত নৌকাযোগে নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। 

বিজিবির টহল দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে ধাওয়া করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা নৌকাসহ মালামাল ফেলে পার্শ্ববর্তী কেওড়াবাগানে পালিয়ে যায়।

 পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত করা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মো. ইয়াসিন টেকনাফের ডেইলপাড়া এলাকার বাসিন্দা। অপর অভিযানে পালিয়ে যাওয়া দুজন হলেন ইমরান ও ইয়াসের (২৪)। তাদের বাড়ি টেকনাফ এলাকায় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

 মাদক পাচার রোধে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। 

একই দিনে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার মাদকবিরোধী কার্যক্রমে বিজিবির দৃঢ় অবস্থান ও পেশাদারিত্বের প্রতিফলন। মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি এবং উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার, প্রাইভেট কারসহ আটক ১, পলাতক ২

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x