ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‘শেখ হাসিনাকে কীভাবে ফেরত দেবে ভারত, আলোচনা হবে দিল্লির সঙ্গে’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না এবং ফিরলে কীভাবে ফিরবেন, তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন, সেটি মূল বিষয় নয়। মূল বিষয় হলো, তাকে কীভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে রয়টার্সের একটি প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরতে চান।

এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা হবে। কারণ, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তার বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে এবং তিনি দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশ বিমানে নাকি ভারতের বিমানে, কিংবা হেঁটে আসবেন কি না, সেটি গুরুত্বপূর্ণ নয়। কীভাবে তাকে হস্তান্তর করা হবে, তা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

শেখ হাসিনা নিজের সিদ্ধান্তের মাধ্যমে অনেক কিছু হচ্ছে, এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, প্রতিবেশী দেশ পরিবর্তন করার সুযোগ নেই। বিষয়টি দুই দেশের জন্যই সত্য। তাই ইতিবাচকভাবে একে অপরের সঙ্গে সম্পৃক্ত হওয়া ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চায়। শেখ হাসিনা যদি এভাবে বাংলাদেশে ফিরতে না চান, তাহলে তিনি আদালতের আশ্রয় নিতে পারেন। তবে তিনি নিজেই দেশে ফিরতে চাইছেন বলে খবর এসেছে। সে ক্ষেত্রে তাকে প্রত্যর্পণে আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে, বিষয়টি এমন নয়। শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন এবং বাংলাদেশও তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে। ফলে দুই পক্ষের অবস্থান মিলে গেছে। তাই তাকে প্রত্যর্পণের দায় ভারতের ওপর চাপানোরও কোনো কারণ নেই।

শেখ হাসিনা চাইলে ভারতকে সরাসরি তাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারেন বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

‘শেখ হাসিনাকে কীভাবে ফেরত দেবে ভারত, আলোচনা হবে দিল্লির সঙ্গে’

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x