ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

গতকাল সোমবার রাতে কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। ছবি: সংগৃহীত

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানার পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের ৩০ সদস্য রয়েছেন। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। প্রাথমিক যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে ১২১ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে উঠতি বয়সী কিশোরদের পড়াশোনায় মনোযোগী করা, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রাখা এবং অপরাধ থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু অপরাধীদের আইনের আওতায় আনাই নয়, বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও পুলিশের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনার সময় নিরীহ ও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। প্রতিটি অভিযান আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালনার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয় : আওয়ামী লীগ আটক কুমিল্লা চট্টগ্রাম বিভাগ জেলার খবর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুমিল্লায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ সদস্যসহ আটক ১৮১

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x