ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২৪ নভেম্বর ২০২৬

টেকনাফে প্ল্যান ইন্টারন্যাশনালের গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুই টমটম, আহত ৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদীমুড়া এলাকায় প্ল্যান ইন্টারন্যাশনালের একটি গাড়ির ধাক্কায় একটি মিনি টমটম ও একটি বড় টমটম দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় দুই টমটম চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্ল্যান ইন্টারন্যাশনালের ঢাকা মেট্রো-ঠ ১৩-৬০৭৭ নম্বরের গাড়িটি চলার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশে (রং সাইডে) চলে যায়। 

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি টমটম ও একটি বড় টমটমকে সজোরে ধাক্কা দেয়। এতে যানবাহন দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন গুরুতর আহত হন।

আহতরা হলেন—জায়তুল্লাহ, পিতা ঈমান শরীফ, ঠিকানা শালবাগান, আদিবাড়ি, নাইট্যংপাড়া, টেকনাফ পৌরসভা; মোহাম্মদ ইউনুস, পিতা অশিউর রহমান, শালবাগান, ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৬; এবং নুর কামাল, পিতা নুর মোহাম্মদ, ২৬ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/৪।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় নয়াপাড়া টিডিএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

 হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার সম্ভাবনা রয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে কিছু রোহিঙ্গা টমটম চালকের বেপরোয়া চলাচল ও ট্রাফিক আইন না মানার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। 

এতে সাধারণ যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টেকনাফে প্ল্যান ইন্টারন্যাশনালের গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুই টমটম, আহত ৩

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x