ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

​ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনস্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে পরিচালিত মশা নিধন কার্যক্রমের ৬ষ্ঠ পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বাদ আসর গকুলনগর নামাপাড়া থেকে ওষুধ ছিটানো ও ফগার মেশিনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ উদ্যোগ এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক স্বস্তি ফিরিয়ে এনেছে।

​কার্যক্রমটির উদ্বোধন করেন প্রগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পাথালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিন। অত্র মসজিদের খতিবের বিশেষ দোয়া ও মোনাজাতের পর গকুলনগর নামাপাড়া থেকে শুরু হয়ে বাদ মাগরিব গকুলনগর ঈদগাহ জামে মসজিদে গিয়ে দিনব্যাপী এ কর্মসূচি শেষ হয়।

​প্রতিবেদন সূত্রে জানা যায়, গকুলনগর এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং এখানে বিপুল সংখ্যক পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ বসবাস করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক সময়ে এলাকায় মশা-মাছির উপদ্রব মারাত্মক রূপ নেয় এবং একাধিক ব্যক্তির দেহে ডেঙ্গু সংক্রমণ (এডিস পজিটিভ) শনাক্ত হয়।

​সম্প্রতি সাভার প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এনাম মেডিকেলের চেয়ারম্যান ড. এনামুর রহমান (শামস মোঃ এনাম)।

​সাংবাদিক নাদিম হাসানের মৃত্যু এবং এলাকার আশঙ্কাজনক ডেঙ্গু পরিস্থিতিকে কেন্দ্র করে ব্যক্তি উদ্যোগে এ পদক্ষেপ নেন মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিন। নিজের উদ্যোগে মশা নিধন মেশিন ও ফগার তরল ওষুধ ক্রয় করে ওয়ার্ডজুড়ে ছিটানোর ব্যবস্থা করেন তিনি।

​এ বিষয়ে অধ্যক্ষ শেখ আল-আমিন বলেন, "আমাদের ৫ নং ওয়ার্ডে খেটে খাওয়া দিনমজুর ও পোশাক শ্রমিকদের বসবাস বেশি। সম্প্রতি সাংবাদিক নাদিম ভাই সহ বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে আমি নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি ও গলিতে এই ওষুধ ছিটানো হবে এবং জনস্বার্থে আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।"

​উক্ত কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন

০১/ মুহাম্মদ আলী

০২/ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন 

০৩/মোঃ ফয়সাল আহমেদ সৌরভ

 ০৪/মোঃ আব্দুল আজিজ

০৫/ মোঃ খোরশেদ আলম

০৬/ মোঃ মানিক হোসেন

০৭/মোঃ লোকমান হোসেন

০৮/ মোঃ মাহবুবুর রহমান 

০৯/ মোঃ আইযুব নবি 

১০/ মোঃ সেন্টু হোসেন

১১/ মোঃ আরিফুল ইসলাম 

১২/ মোঃ পারভেজ হোসেন

১৩/ মোঃ মাসুদ রানা

১৪/ মোঃ মহসিন

১৫/ মোঃ আহসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

​উপস্থিত বক্তা ও এলাকাবাসী শেখ আল-আমিনের এই জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজ বিনির্মাণে বৃত্তবানদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানান। ধারাবাহিক এই কার্যক্রমের ফলে এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x