ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফটিকছড়িতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পথচারী ও ব্যবসায়ীসহ ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে নাজিরহাট পৌরসভার চৌরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চৌরখারহাট বাজারে আসেন। তাঁদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছয়জন আহত হন।

পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানে আরও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান তাঁরা।

আহত ব্যক্তিরা হলেন—জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, বর্তমানে তিনি ঘটনাস্থলে রয়েছেন। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

বিষয় : আহত গুলি চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগ দুর্বৃত্ত ফটিকছড়ি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফটিকছড়িতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পথচারী ও ব্যবসায়ীসহ ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে নাজিরহাট পৌরসভার চৌরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চৌরখারহাট বাজারে আসেন। তাঁদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছয়জন আহত হন।

পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানে আরও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান তাঁরা।

আহত ব্যক্তিরা হলেন—জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, বর্তমানে তিনি ঘটনাস্থলে রয়েছেন। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x