বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় সংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েকশ নেতাকর্মী জড়ো হন। পরে রাত ১০টার দিকে নবগঠিত কমিটির সভাপতি খন্দকার তসলিম উদ্দিন নিশাত ও সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জামিরের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে নবগঠিত কমিটির সহ সভাপতি মাসুদুজ্জামান রুবেল, সহ সভাপতি জুয়েল উদ্দিন, মারুফ হোসেন পিয়াস, বজলুর রহমান ও মোক্তাদির রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক সজল ইসলাম ও আসাদুজ্জামান রুম্মন এবং সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান, অন্যান্য নেতৃবৃন্দ ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত