ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

২২ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন কাটাবনিয়া থেকে পল্লানপাড়া আদর্শগ্রাম এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান পরিবহনের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচটি চেকপোস্ট স্থাপন করে বিজিবির সদস্যরা বিশেষ তল্লাশি শুরু করেন।

অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। অটোরিকশার চালকদের জিজ্ঞাসাবাদে তারা বহন করা মালামাল সামনের একটি মোটরসাইকেলের আরোহীদের বলে জানায়। 

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিনজন ব্যক্তি মোটরসাইকেলটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহলদল সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে।

পরবর্তীতে দুটি অটোরিকশা ও মোটরসাইকেলটি জব্দ করে ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়। 

সেখানে তল্লাশি চালিয়ে বস্তা, প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

**উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে:** একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ৯.৬৫ মিমি ক্যালিবারের ২৫৪ রাউন্ড গুলি, বোমা তৈরির ১০৬টি খালি বোতল ও কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৯টি স্কচটেপ, ৩ কেজি ৭০৬ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ২৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন দানার বিস্ফোরক দ্রব্য, ১১ কেজি ৮০ গ্রাম স্টিলের ছোট বল, ৩ কেজি পেরেক, একটি টুলবক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার মঞ্জুর হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।

বিজিবি জানিয়েছে, আটক দুজন, উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম এবং জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক জানান, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। 

জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২২ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x