ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের প্রত্যাশা, ২৩ নভেম্বর বসছে মজুরি বোর্ড

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর থেকেই তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর করার প্রত্যাশা করছে মজুরি বোর্ড। এ লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে আশা করছে বোর্ড। তবে মালিকপক্ষ প্রস্তাব না দিলেও মজুরি নির্ধারণের প্রক্রিয়া থেমে থাকবে না। প্রচলিত শ্রম আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে মজুরি বোর্ডের একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের বর্তমান বেতন, দাবি-দাওয়া, পরিবারের নির্ভরশীল সদস্যসংখ্যা, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ আজাদ সুবহানী আরও বলেন, নতুন মজুরি নির্ধারণের বিষয়ে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের প্রত্যাশা, তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যসংখ্যা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে মালিকপক্ষের সক্ষমতা ও সুবিধা-অসুবিধার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে।

মজুরি বোর্ডের আগের দুটি সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে কি না এবং মালিকপক্ষের অসহযোগিতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছে। বোর্ডের ওপর কোনো পক্ষের চাপ নেই।

আগামী ২৩ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব না দিলে কী হবে, জানতে চাইলে সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২৩ তারিখে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যা আগেই জানানো হয়েছে। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আমরা আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে বোর্ড প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে।’

নতুন মজুরি কাঠামো কার্যকরের সময়সীমা সম্পর্কে চেয়ারম্যান জানান, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, মজুরি নির্ধারণের জন্য বোর্ডের হাতে ছয় মাস সময় রয়েছে। সে হিসাবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মজুরি নির্ধারণের সুযোগ রয়েছে। তবে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার বিষয়ে একমত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, আইনি সময়সীমার আগেই প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।

বিষয় : জেলার খবর পোশাক পোশাকশ্রমিক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের প্রত্যাশা, ২৩ নভেম্বর বসছে মজুরি বোর্ড

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x