ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘেরমালিকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘেরমালিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কদমতলা বিলে এ ঘটনা ঘটে। 

মৃত কুদ্দুস মোড়ল কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের নজরুল ইসলাম মোড়লের ছেলে।

স্থানীয় শিউলি আক্তার জানান, শনিবার বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যে কুদ্দুস নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে ঘেরের বেড়িবাঁধে টাঙানো তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। পাশে থাকা তার ভাগনে আল আমিন ঘটনাটি দেখে বাড়িতে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

শিউলি আক্তার জানান, কুদ্দুসের মরদেহ বাড়িতে রাখা হয়েছে। তার বড় ভাই ইদ্রিস আলী মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর আগামীকাল রবিবার সকাল ১০টায় স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/কেএইচটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘেরমালিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x