ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নলছিটির তালতলা বাজারে দোকানের শাটার ভেঙে দেড় লাখ টাকা চুরি

ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা বাজারে সোহানা পোল্ট্রি ফার্মের দোকানের শাটার ভেঙে নগদ দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার  (২১ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সোহানা পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ শামীম হোসেন জানান, দোকানে সর্বমোট দেড় লাখ টাকা রাখা ছিল। এর মধ্যে এক লাখ টাকা দোকানের ড্রয়ারে এবং বাকি ৫০ হাজার টাকা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পাওনা পরিশোধসহ বিভিন্ন প্রয়োজনে আলাদা করে রাখা হয়েছিল। কাজের প্রয়োজনে তিনি ঢাকায় গিয়েছিলেন। শনিবার  সকালে ঢাকা থেকে বাড়িতে ফিরে ম্যানেজারকে দোকান থেকে দুই বস্তা পোল্ট্রি খাবার বের করে ফার্মে পাঠানোর নির্দেশ দেন।

পরে ম্যানেজার দোকান খুলতে গিয়ে শাটার ভাঙা ও খোলা অবস্থায় দেখতে পান। দোকানের ভেতরে প্রবেশ করে মালামাল ঠিকঠাক থাকলেও নগদ দেড় লাখ টাকা চুরি হওয়ার বিষয়টি ধরা পড়ে। 

ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আবু হানিফ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বলেন, তালতলা বাজারে বর্তমানে মোট চারজন পাহারাদার দায়িত্ব পালন করছেন। এর মধ্যে বাজারের মাঝখানে দুজন এবং স্কুলবাড়ি এলাকার দিকে দুজন পাহারাদার রয়েছেন। তবে ব্রিজের এপারে আগে একজন পাহারাদার দায়িত্ব পালন করতেন। প্রায় ৫-৭ দিন আগে তাঁকে ব্রিজের ওপারে পাহারার দায়িত্ব পালনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, ব্রিজের এপারের দোকানদাররা নিজেদের দোকান নিজেরা পাহারা দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তারা নিয়মিত পাহারা দিচ্ছেন কি না, সে বিষয়ে ব্যবসায়ীরা তাঁদের স্পষ্টভাবে কিছু জানাননি। ফলে ওই এলাকায় পাহারার দায়িত্ব ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে কিছুটা সমন্বয়হীনতা রয়েছে বলে তিনি মনে করেন।

আবু হানিফ জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। 

এদিকে, বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে শাটার ভেঙে নগদ টাকা চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা বাজারে রাতের নিরাপত্তা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নলছিটির তালতলা বাজারে দোকানের শাটার ভেঙে দেড় লাখ টাকা চুরি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x