বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল উখিয়া উপজেলা শাখার সদ্য ঘোষিত কমিটির স্বাগত মিছিল ও শো - ডাউন অনুষ্ঠিত।
(২১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় উখিয়া উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল ও শো ডাউনে উপজেলা ছাত্রদলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল উত্তর উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রিদুওয়ানুর রহমান, আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন, আবু সাদেক সম্রাট, আতাউল ইসলাম বাবুল।
সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে নুরুল আলম ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ মানিক, হাশেম সিকদার জিসান , সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম।
উখিয়া কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আবছার প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে উখিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রিদুওয়ানুর রহমান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে উখিয়া উপজেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
মতামত