ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স

ফুটবলের সুষ্ঠু ও মানসম্মত পরিচালনায় দক্ষ রেফারি তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৬’। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পরিচালনায় এবং ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

শুক্রবার (২০ নভেম্বর) ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মো. বেলাল হোসেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোমিনুল হক বাবু, বাফুফে ও বাংলাদেশ ফুটবল লিগ পরিচালনা কমিটির সদস্য, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শরিফুল ইসলাম শরীফ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর এবং সাবেক ফুটবলার মো. ফারুক হোসেন জুলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুর-এ-শাহাদাৎ স্বজন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ফিফা রেফারি মো. আজাদ রহমান ও মো. মিজানুর রহমান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফুটবলের আইন ও বিধিবিধান, রেফারির দায়িত্ব ও কর্তব্য, মাঠের পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত গ্রহণ, খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রাখা এবং ম্যাচ পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, ফুটবলের সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিচালনায় দক্ষ রেফারির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন রেফারি তৈরি, ফুটবলের নিয়ম-কানুন সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে রেফারিংয়ের মান উন্নয়ন সম্ভব হবে। পাশাপাশি তরুণদের ফুটবলের সঙ্গে যুক্ত করে জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x