ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মান্দায় পল্লী চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করলেন এমপি ডা. ইকরামুল বারী টিপু

নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সহজলভ্য ও গতিশীল করার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরে সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী এ উদ্যোগ গ্রহণ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকদের হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু (এমপি-৪৯)। তিনি পল্লী চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মোখলেসুর রহমান মকে।

এ সময় উপস্থিত অতিথিরা পল্লী চিকিৎসকদের ভূমিকা ও স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানের গুরুত্ব তুলে ধরেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণের এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মান্দায় পল্লী চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করলেন এমপি ডা. ইকরামুল বারী টিপু

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x