ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদী রায়পুরা থানায় মাদক ব্যবসায়ীদের আতঙ্কের নাম এসআই বাশার, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দিনরাত নিরলস পরিশ্রম

নরসিংদী রায়পুরায় মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাব-ইন্সপেক্টর (এসআই) বাশার। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের কারণে ইতোমধ্যে তিনি এলাকায় প্রশংসিত হয়েছেন।

মাদক নির্মূল, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি।

পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনা এবং জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়াতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে তিনি জেলার শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার অর্জন করেছেন। এই অর্জন তাঁর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

রায়পুরা রেল স্টেশনের বাসিন্দা আসাদ মিয়া সংবাদ কর্মী রুদ্রকে এসআই বাশারের মতো দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

এসআই বাশার বলে একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত সাফল্য শুধু পুরস্কার অর্জনে নয়, বরং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনের মধ্যেই নিহিত। সেই লক্ষ্যেই নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে কাজ করাই আমার কর্তব্য।

অপরাধ দমনে দৃঢ় প্রত্যয়, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং জননিরাপত্তায় নিরলস প্রচেষ্টা—এসআই বাশারের এমন কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার বলে জানিয়েছে সুশিল সমাজ।

পুলিশ ও অপরাধ বিশ্লেষকদের মতে, মাদক ও অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আন্তরিকতা, সাহসিকতা এবং পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।তেমনই রায়পুরা থানার একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বাশার শুধু অপরাধ দমনই করেন না, বরং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁদের মতে, এসআই বাশারের মতো দায়িত্বশীল কর্মকর্তাদের কাজের স্বীকৃতি প্রদান এবং উৎসাহিত করা প্রয়োজন। এতে পুলিশের অন্যান্য সদস্যরাও দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবেন। তবে অপরাধ দমনের পাশাপাশি মানবিক আচরণ, স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি।

পুলিশ বিশেষজ্ঞরা মনে করেন, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব।

মোবাইলঃ ০১৭১৬৪৭০০০৩

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নরসিংদী রায়পুরা থানায় মাদক ব্যবসায়ীদের আতঙ্কের নাম এসআই বাশার, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দিনরাত নিরলস পরিশ্রম

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x